আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে বাংলাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেয়া হবে। সরকার এই ক্যাম্পেইন শুরু করছে টাইফয়েড প্রতিরোধে এবং শিশুদের সুস্থ রাখতে
টাইফয়েড একটি বিপজ্জনক ব্যাকটেরিয়া সংক্রমণ। বর্তমানে অনেক টাইফয়েড জীবাণু অ্যান্টিবায়োটিকে কাজ করে না। তাই এই টিকা খুবই দরকারি।
📌 গুরুত্বপূর্ণ তথ্য:
বয়স: ৯ মাস – ১৫ বছর
ডোজ: একবারই দিতে হবে
কার্যকারিতা: ৭৯–৮৫% পর্যন্ত
স্কুল ও কমিউনিটি পর্যায়ে ক্যাম্পেইন হবে
🎯 লক্ষ্য:
এই টিকা দিলে টাইফয়েডে আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক কমে যাবে এবং পরিবারের খরচও বাঁচবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউনিসেফ এবং অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে।
🗣️ পরামর্শ:
আপনার সন্তান যদি ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে হয়, তাহলে সেপ্টেম্বর থেকে কাছের স্বাস্থ্যকে
ন্দ্রে যোগাযোগ করুন।

0 Comments