মিতফোর্ডে ছাত্র সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা!🔥

 

ঢাকার মিতফোর্ডে দিনের আলোতে শত মানুষের সামনে কলেজ ছাত্র লালচাঁদ সোহাগকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভিডিওতে দেখা গেছে, ছেলেটি মাটিতে পড়ে ছটফট করছিল, কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। বরং অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে! ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে—“এত মানুষ দেখলো, কেউ কিছু করলো না কেন?”

সারাদেশে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। বিচার চেয়ে আন্দোলন চলছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ঢাকাসহ বিভিন্ন জায়গায়। শিক্ষার্থীরা বলছে, এটা শুধু একটা হত্যাকাণ্ড না—এটা সমাজের মানবতাবোধের মৃত্যু। প্রশাসন বলছে, কিছু আসামি গ্রেফতার হয়েছে, বাকি সবাইকে ধরতে অভিযান চলছে। কিন্তু সাধারণ মানুষ বলছে, “এই কথা আমরা কতবার শুনব?”


ঘটনার পর থেকে “Justice for Sohag” ট্রেন্ড করছে ফেসবুক, টিকটক, ইউটিউবে। সবাই বলছে, “আজ সোহাগ, কাল আমি।” মানুষ ভিডিও করেছে, কিন্তু জীবন বাঁচায়নি—এই চিন্তাই সবাইকে কাঁপিয়ে দিয়েছে। এটাই এখনকার ভাইরাল বাং

লাদেশ!


Post a Comment

0 Comments